বিশ্বকাপ এলেই জার্সি কেনার ধুম পড়ে যায়। নিজের পছন্দের দেশের জার্সিই সবার কাছে সেরা। তবে দ্যা অ্যাথলেটিক বলছে, এবারের আসরের সবচেয়ে সুন্দর জার্সি আফ্রিকার দেশ ঘানার। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের জার্সি আছে ঠিক তার পরেই।
ঘানার জার্সি নিয়ে অ্যাথলেটিক লিখেছে, ‘এটি দেখতে একটি বিশাল, রঙিন মাকড়সার জালের মতো, কারণ বাস্তবে সেটাই। এই ডিজাইনটি ঘানার ঐতিহ্যবাহী 'কেংটে' কাপড় থেকে অনুপ্রাণিত, যা তৈরি হয়েছিল তখনকার তাঁতিরা। যখন আনানসি নামের একটি মাকড়সার প্যাটার্ন নকল করার চেষ্টা করেছিল। এটি লেখা আছে তাদের প্রাচীন লোককথায়।‘
ঘানার পরেই আছে সেলেসাওদের জার্সি। তাদের নিয়ে অ্যাথলেটিক বলছে, ‘খুব, খুব ভালো। ব্রাজিলের জার্সি নষ্ট করা প্রায় অসম্ভব, যদিও চার বছর আগে নাইকি তা করার চেষ্টা করেছিল। কিন্তু এবার দারুণভাবেই তারা ফিরেছে। এবারের জার্সি কিছুটা ব্রাজিলের বিভিন্ন পুরোনো ডিজাইনের কথা মনে করিয়ে দেয়। যেমন ২০০৪ সালের কোপা আমেরিকার জার্সি, তবে কাটের দিক থেকে ১৯৮৬ সালের চমৎকার সংস্করণের সঙ্গে কিছু মিল রয়েছে।‘
ইংল্যান্ডের জার্সি আছে তৃতীয় স্থানে, জার্মানি চতুর্থ। আর্জেন্টিনার জার্সি আছে এই তালিকার ১৩তম স্থানে। ফ্রান্স আছে ১৫তম স্থানে।
ক্রোয়েশিয়ার জার্সিটি এই তালিকার সবার শেষে স্থান পেয়েছে। অ্যাথলেটিক জানিয়েছে, নাইকি জাতীয় দলের ঐতিহ্যবাহী চেকার্ড ডিজাইন বদলানোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি।











![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)





