১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৯:৪৫ পিএম
১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া 

আজ তিন ম্যাচের ওয়ানডে ও সমানসংখ্যক টি–টুয়েন্টির সিরিজটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ), জানিয়েছে ম্যাচের ভেন্যু ও সময়ও।
২০১১ সালের পর এবারই প্রথম বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। ১৫ বছর পর হতে যাওয়া এই সিরিজের সব ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৯ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ১১ ও ১৪ জুন হবে পরের দুটি ম্যাচ।

টি–টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলতে দুই দল যাবে চট্টগ্রাম। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ১৭ জুন শুরু হবে এই সংস্করণের সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ১৯ ও ২১ জুন।

২০১১ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। টি–টুয়েন্টিতে দুই দল সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলে ২০২১ সালে, ৫ ম্যাচের ওই সিরিজ অবশ্য ৪–১ ব্যবধানে হারে অস্ট্রেলিয়া।

এই সিরিজের মাসখানেক পর আবার বাংলাদেশ যাবে অস্ট্রেলিয়া সফরে, ডারউইন ও ম্যাকাইতে দুটি টেস্ট খেলর কথা তাদের। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ।

Link copied!