সিলেট- ৬ আসনে এগিয়ে বিএনপি
সিলেট-৬ আসনে ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনার কার্যক্রম। এরই মধ্যে ২ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী এমরান আহমেদ এগিয়ে আছেন। কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, বিএনপি প্রার্থী এমরান আহমেদ পেয়েছেন ৯৪১। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী প্রার্থী সেলিম উদ্দিন পেয়েছেন ৬৪৭।
ঢাকা ৬ আসনে এগিয়ে ইশরাক হোসেন
ঢাকা ৬ সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত ১০০টি কেন্দ্রের মধ্যে ১০টির ফল ঘোষণা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী ইশরাক হোসেন এগিয়ে আছেন। ঘোষিত কেন্দ্রগুলোর ফলাফলে তিনি মোট ৮৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী মো. আব্দুল মান্নান, যিনি পেয়েছেন ৬১৪ ভোট।
৩ কেন্দ্রের ফলাফল
আব্বাসের আসনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১২৪২ ভোট। শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির- এনসিপি প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১২৪৯ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এছাড়াও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
কুষ্টিয়ায়-২ : একটি কেন্দ্রে এগিয়ে দাঁড়িপাল্লা
কুষ্টিয়া-২ আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকের রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ২৭২ ভোট। তবে দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল গফুর পেয়েছেন ৩৯৬ ভোট। একই কেন্দ্রে হ্যাঁ ভোট পড়েছে ৫৪৪টি। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ১১৪টি। বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।
সুনামগঞ্জ-৪ : দুই কেন্দ্রে ২৬২ ভোটে এগিয়ে ধানের শীষ
সুনামগঞ্জ-৪ আসনে দুটি কেন্দ্রের বেসরকারি ফলাফল জানা গেছে। এতে ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম পেয়েছেন ৪৯৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী সামছ উদ্দিন পেয়েছেন ২৩৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী জয়নুল জাকেরীন (মোটরসাইকেল) ১৪৭ ভোট পেয়েছেন। এ আসনে মোট কেন্দ্র ১১৫টি। ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ১৮৫।
তিন কেন্দ্রের ফলাফল : ঢাকা-১৩ আসনে এগিয়ে মামুনুল হক
ঢাকা-১৩ আসনের (মোহাম্মদপুর, শ্যামলী, আদাবর, শিয়া মসজিদ) ভোটের ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২৩৫ ভোট পেয়ে এগিয়ে আছেন রিক্সা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো মামুনুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী ববি হাজাজ্জ পেয়েছেন ১১১৫ ভোট।
ঢাকা-১৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন।এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন।
ঢাকা-১৫ : এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে (মিরপুর, ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩, ১৪, ক্যান্টনমেন্ট, ডিএনসিসি ওয়ার্ড ১৬) ভোটের ১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ৯৬৯টি ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫২৮টি ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন. নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছে। এছাড়া এখানে মোট কেন্দ্র ছিল ১২৭ জন।
==





























