ডেঙ্গু পরীক্ষায় নতুন ফি নির্ধারণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৫:৩৩ পিএম
ডেঙ্গু পরীক্ষায় নতুন ফি নির্ধারণ

ডেঙ্গু রোগীদের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা ফি নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এটিই এখন থেকে বলবৎ থাকবে বলেও জানান তিনি।

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, “ডেঙ্গু রোগীদের এখন থেকে এনএস-১ পরীক্ষার জন্য ১০০ টাকা, সিবিসি পরীক্ষায় ২৫০ টাকা এবং আইজিএমের জন্য ২৫০ টাকা করে নেওয়া হবে।”

নভেম্বর মাসের প্রথম ৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা ১৬৭।

এর আগে, ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সেসময় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সেবা চালু করা হয়।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!