জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ০৩:২৫ পিএম
জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিস জানায়, আজ (শুক্রবার) দুপুর ১টা ১২ মিনিটে আগুন ধরার খবর আসে। পরে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের চার ইউনিট মিলে দুপুর ১টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, “পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চারটি ইউনিট। এরপর ১টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!