ঈদুল ফিতরে টানা ৭ দিনের ছুটি ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১১:১৯ এএম
ঈদুল ফিতরে টানা ৭ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যুক্ত করে মোট সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ মার্চও সরকারি ছুটি থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগেই সিদ্ধান্ত ছিল, ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ঈদুল ফিতরকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি, আর ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল।

নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণা হওয়ায় ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!