নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ১১:৫৭ পিএম
নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন–এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি এর আগে নোয়াবের কোষাধ্যক্ষ ছিলেন।

আজ শনিবার ঢাকার তেজগাঁওয়ে টাইমস মিডিয়া লিমিটেড ভবনে নোয়াবের বিদায়ী সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত নোয়াবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতিসহ কমিটির সব সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভায় সংগঠনের গত বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নোয়াবের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ ২০২৬-২৭ মেয়াদের জন্য নোয়াবের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেন। কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সহসভাপতি ইংরেজি দৈনিক নিউ এজ–এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ দৈনিক সংবাদ–এর প্রকাশক আলতামাশ কবির।

এ ছাড়া দুই বছর মেয়াদি নোয়াবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যরা হলেন নোয়াবের বিদায়ী সভাপতি দৈনিক সমকাল–এর এ কে আজাদ, প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার–এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, দৈনিক বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্বকোণ সম্পাদক রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস–এর প্রকাশক নাসিম মনজুর।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!