মতিঝিলে এনসিটিবি ভবনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০১:৫২ পিএম
মতিঝিলে এনসিটিবি ভবনে আগুন
ছবি: প্রতিকী

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পান বলে জানিয়েছেন সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
 
খালেদা ইয়াসমিন জানিয়েছেন, ১২ তলা ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। 
 
খালেদা ইয়াসমিন বলেন, এনসিটিবি ভবনের ১২ তলার ছয় তলায় আগুন লাগে।
 
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানা গেছে, এসি বিস্ফোরণ হয়ে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাৎক্ষণিভাবে জানা যায়নি।

Link copied!