আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ১২:১২ পিএম
আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার তৃতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। 

শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় ইউনূসসহ ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতের পেশকার জামাল উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অপর আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং বোর্ড ডিরেক্টর নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক এস এম আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

Link copied!