আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৮:৫৭ পিএম
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন, দুইটি উপজেলা ও ১০টি পৌরসভার উপ-নির্বাচন এবং প্রার্থীদের মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সভায় সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মেরিনা জাহানকে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. রেজাউল করিম (মন্টু) ও টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন নার্গিস বেগম।

এছাড়াও ১০টি পৌরসভায় মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যারা- দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় মো. ইউনুছ আলী, নীলফামারীর ডোমারে গনেশ কুমার আগর ওয়ালা, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জে মো. মোখলেসুর রহমান, বগুড়ার সোনাতলায় মো. শাহিদুল বারী খাঁন, নড়াইলের লোহাগড়ায় সৈয়দ মসিয়ূর রহমান, নরসিংদীর ঘোড়াশালে মো. আল মুজাহিদ হোসেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মো. গোলাম হাক্কানী, ফেনীর ছাগলনাইয়ায় মোহাম্মদ মোস্তফা ও খাগড়াছড়ির রামগড়ে মো. রফিকুল আলম (কামাল)।

অন্যদিকে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মো. সাইদুর রহমান ও রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদে সুলতানা পারভীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Link copied!