রোম গেলেন স্পিকার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০২:১৯ পিএম
রোম গেলেন স্পিকার

ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাতে রোমের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ। 

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রি-কপ২৬ পার্লামেন্টারি কনফারেন্স আগামী ৮-৯ অক্টোবর রোমে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার, জাফর আলম এবং সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

এরপর আগামী ১৩-১৫ অক্টোবর রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গে ৩য় ইউরেশিয়ান ওমেন্স ফোরামে অংশগ্রহণ শেষে ১৭ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। 

স্পিকারের নেতৃত্বে সম্মেলনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আদিবা আনজুম মিতা এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করবেন। 

এছাড়া স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন উভয় সফরে তার সফরসঙ্গী হয়ে ঢাকা ত্যাগ করেছেন।
 

Link copied!