• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

বিচারপতি আব্দুল কুদ্দুস মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৪:২৫ পিএম
বিচারপতি আব্দুল কুদ্দুস মারা গেছেন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আব্দুল কুদ্দুস মারা গেছেন। 

শনিবার (২ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থা তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
তার বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিচারপতি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।  

এক শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!