করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩১৩।
২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৭৬ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬।
বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৮ হাজার ৭৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ২৭ হাজার ১৫০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ।































