দেশে ৩ কোটি ৭৩ লাখ ডোজ টিকা প্রয়োগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ১২:৩২ পিএম
দেশে ৩ কোটি ৭৩ লাখ ডোজ টিকা প্রয়োগ

সারা দেশে রোববার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান।

সোমবার (২০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিকাগ্রহীতাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ১ কোটি ২৭ লাখ ১ হাজার ৬৬০ জন এবং নারী ৯৭ লাখ ৯২ হাজার ৯০৫ জন।

দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪৮ লাখ ২০ হাজার ৪৪২ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহণকারীর মধ্যে পুরুষ ৮৫ লাখ ৮০ হাজার ৮২ জন এবং নারী ৬২ লাখ ৪০ হাজার ৩৬০ জন।

 বিজ্ঞপ্তিতে আরও জানায়, অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪  লাখ ২৭ হাজার ৮৬৬ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা ১ লাখ ৩১১ ডোজ, চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ৭৮ ডোজ এবং মডার্নার  টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ৫০ হাজার ৭৫২ ডোজ।

এছাড়া রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ১৫০ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিবন্ধন করেছেন ৪ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৭৬ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করেছেন ৫ লাখ ৮৬ হাজার ২৭৪ জন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!