বিএনপির সংবাদ সম্মেলন রোববার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৮:৪৯ পিএম
বিএনপির সংবাদ সম্মেলন রোববার

আগামীকাল রোববার (১৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে বিএনপি। 

এদিন বিকাল তিনটায় গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরবেন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে গণমাধ্যমকে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে আজ শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এ সংবাদ সম্মেলন করছে বিএনপি।

এছাড়া গত মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে যে বৈঠক হয়েছে, সে বিষয়েও কথা বলতে পারেন মির্জা ফখরুল।


 

Link copied!