একযোগে ৯৯ বিচারককে বদলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০২:০১ এএম
একযোগে ৯৯ বিচারককে বদলি

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা ও দায়রা জজ, ২৬ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২৫ যুগ্ম জেলা ও দায়রা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে।

এর মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ বিচারককে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে।

Link copied!