আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:৫১ পিএম
আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি
ফাইল ছবি

মার্কিন সেনাবাহিনীর সহায়তায় আফগানিস্তান থেকে উদ্ধারের পর স্পেনে আশ্রয় পাওয়া ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাদেরকে নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পেনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১৪ সেপ্টেম্ব) এই ৬ জনকে স্পেনের মালাগা বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

আফগানিস্তান থেকে উদ্ধারের পর প্রথমে ২৮ আগস্ট সৌদি আরবের রিয়াদে পৌঁছান তারা। দু’দিন পর মার্কিন সামরিক বিমানে চড়ে যান স্পেনের রোটা সামরিক ঘাঁটিতে।

মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে ওই সামরিক ঘাঁটিতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন এই বাংলাদেশিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের ব্যবস্থাপনায় তাদেরকে ফেরানোর কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশিদের দ্রুত দেশে পাঠাতে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মার্কিন দূতাবাস ও মার্কিন সামরিক কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ করতে হয়।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!