• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

শত বছরের নৌকা বাইচ


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৬:২৬ পিএম
শত বছরের নৌকা বাইচ

ফরিদপুরের মধুখালীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার আড়পাড়ার গড়িদাহ খালে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকটি দল অংশ নেয়।  

বাইচকে কেন্দ্র করে গড়িদাহ খালের দুপাড়ে কয়েক হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। ভবিষ্যতেও এ ধরণের আয়োজনের দাবি জানিয়েছেন বিনোদনপ্রেমীরা। নৌকা বাইচ দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ খালের পাড়ে ভিড় জমায়।

এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবে মেতেছিল উপজেলার কয়েক হাজার মানুষ। ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে দূর-দূরান্ত থেকে এসেছেন বিনোদন প্রেমিরা।

নৌকাবাইচ উপলক্ষে খালপাড়ে আজ দিনব্যাপি মেলারও আয়োজন করা হয়। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আনতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা বলেন, “নৌকা বাইচকে কেন্দ্র করে আড়পাড়া গ্রামে এখন উৎসবের আমেজ রয়েছে। অনেকেই দূর-দূরান্ত থেকে ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে এ গ্রামে এসেছেন। প্রতিযোগিতার দিনগুলোতে এখানে উৎসবমুখর পরিবেশ থাকে।”

মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, “গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন হারিয়ে যেতে বসেছে। আশা করি, এ প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে এ অঞ্চলে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!