‘বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০২:৪৮ পিএম
‘বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

এ সময় সরকারকে ফ্যাসিবাদী বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “নিজেরাই তাহলে দেখতে পাবেন ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদী মানসিকতা।”

সরকার ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়। বিএনপি এমন রাজনৈতিক দল, যারা গত ১৩ বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি, শুধু দেখেছে কথিত ব্যর্থতা।”

ওবায়দুল কাদের বলেন, “পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, বিআরটি, সারা দেশে ২২টি ফ্লাইওভার, ২০টির মতে আন্ডারপাসসহ একাধিক উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না। এসব উন্নয়ন দেখে আসলে বিএনপির গাত্রদাহ হয়।” 

আজকে শতভাগ বিদ্যুৎ সারা দেশে পৌঁছেছে, এটাও বিএনপির বিদ্বেষের কারণ। ২২২৭ ডলার মাথাপিছু আয়, এই বিস্ময়কর অগ্রগতি বিএনপির সহ্য হয় না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে বিএনপি নেতারা মনের শান্তি ও স্বস্তি খোঁজেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “কিন্তু তারা নিজেদের ব্যর্থতা চিহ্নিত করার কোনো উদ্যোগ বা প্রয়াস চালান না। কর্মী-সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বিএনপি, সার্বক্ষণিক সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। অথচ তারা বলে তাদের কথা বলার সুযোগ নাকি কম আসছে।”  

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, কথা বলার সুযোগতো অবারিত ছিল, বিএনপি মহাসচিব বাইরে চিৎকার করারও প্রয়োজন ছিল না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির মহাসচিব হিসেবে সংসদে গিয়ে কথা বলতে পারতো, কিন্তু নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে ফখরুল সাহেব দ্বিচারিতা করেছেন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!