হজ পালনে বৈঠক করতে সৌদিতে ধর্ম মন্ত্রণালয়ের সদস্যরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৮:৫৩ এএম
হজ পালনে বৈঠক করতে সৌদিতে ধর্ম মন্ত্রণালয়ের সদস্যরা

১৪৪৩ হিজরী সালের ওমরাহ ও সম্ভাব্য পবিত্র হজ পালনের বিষয়ে সিদ্ধান্ত নিতে সৌদি সফরে গিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের ৬ সদস্য।

বিশেষ বৈঠক করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম, যুগ্ম সচিব (হজ) গাজী উদ্দিন মো. মনির, ঢাকা হজ অফিসের পরিচালক হজ মো. সাইফুল ইসলাম, ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী ও ধর্ম সচিবের একান্ত সচিব মো. যোবায়ের। 

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নিবেন ধর্ম প্রতিমন্ত্রী। আগামী ১৫ সেপ্টেম্বর মক্কায় এই দ্বিপাক্ষিক বৈঠক হবে। আগামী ২১ সেপ্টেম্বর প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!