রাজধানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৮:১৮ এএম
রাজধানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর কমলাপুর এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে যুবকের বয়স ২৬ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দক্ষিণ কমলাপুর বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, নিহতের শরীরে দুটি  আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এসআই জানান, ঘটনাস্থলে রাস্তায় রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়েছিল। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক যুবককে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই।

Link copied!