সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান শপথ নিয়েছেন।
রোববার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথবাক্য পাঠ করার।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এছাড়া অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।


































