আরও ছয় মাস বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ১১:৪১ এএম
আরও ছয় মাস বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

দুর্নীতির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এই মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে আইন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। খালেদার মুক্তির মেয়াদ বাড়ানোর মতামত আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানান আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

জানা যায়, সম্প্রতি খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর সাবেক এই প্রধানমন্ত্রীর উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন। পরে মতামতের জন্য আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ও জিয়া আরফানেজ ট্রাস্ট মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বেগম খালেদা জিয়া। পরে ২৫ মাস কারাভোগের পর গত ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের মুক্তি পান তিনি। এরপর পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরে তার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়।

Link copied!