রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযানে ৫৫ গ্রাম ৩৮০ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেনসিডিল, ১ কেজি ১১০ গ্রাম ৪৩ পুরিয়া গাঁজা, ২৭টি ইনজেকশন এবং ৭ হাজার ১১৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।



































