১১ আগস্ট থেকে খুলছে অফিস ও দোকানপাট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৩:০৮ পিএম
১১ আগস্ট থেকে খুলছে অফিস ও দোকানপাট

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে করোনার টিকা দেওয়ার শর্ত সাপেক্ষে ১১ আগস্ট থেকে অফিস ও দোকানপাট খুলছে।

মঙ্গলবার ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগামী ১ সপ্তাহে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ার্ড-ইউনিয়নে ৫ থেকে ৭টা কেন্দ্র করে ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। মানুষকে টিকা নিতে দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে।

সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!