টানা দুদিন বৃদ্ধির পর দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা কমে হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। সোনার নতুন দাম আজ শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। গতকাল বৃহস্পতিবার সোনার এই দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।




















