নিউরোসায়েন্সের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬, ১২:৩৪ পিএম
নিউরোসায়েন্সের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন এই ভবনটির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানিয়েছেন এ তথ্য।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। তিনি অপারেশন থিয়েটার ও ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ঘুরে দেখেন এবং হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের জন্য থাকা সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন। পরে চিকিৎসক, নার্স ও স্টাফদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ৫০০ শয্যাবিশিষ্ট ভবন চালুর মধ্য দিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়বে। বিশেষ করে নিউরোসায়েন্স-সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় এ সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

Link copied!