মারা গেছেন মেসির বাবা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০১:৩৯ এএম
মারা গেছেন মেসির বাবা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে খবর আর্জেন্টাইন মিডিয়ার। যদিও মেসির পরিবার থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি খবরটি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘রোজারিওথ্রি’ জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার পর ৬৮ বছর বয়সে হোর্হে মেসি মারা গেছেন। একই খবর জানিয়েছে আর্জেন্টাইন আউটলেট ‘ইনফোবায়ে’। বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম ‘কাতালুনিয়া রেডিও’ জানিয়েছে, মেসির বাবা আর নেই। তারা খবরটি উৎস হিসেবে ব্যবহার করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম দুটির নাম।

‘রোজারিওথ্রি’ তাদের প্রথম পাতার লিড নিউজ রেখেছে মেসির বাবার মারা যাওয়ার খবরটি। তারা জানাচ্ছে, রোজারিও শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হোর্হে মেসি। গত কয়েক মাস ধরে মারাত্মক শারীরিক জটিলতায় ভুগছিলেন মেসির বাবা। অন্য এক সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন হোর্হে।

মেসির বাবার অসুস্থতার খবর প্রথম পাওয়া যায় বিশ্বকাপ চলাকালীন। বলা হয়েছিল, পারিবারিক জটিলতায় ভালো নেই ইন্টার মায়ামি অধিনায়ক। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে কথা বলতে বাধ্য হন মেসি। জানান, গত কিছুদিন ধরে তিনি ভীষণ মানসিক যন্ত্রণায় ছিলেন। পরিবারকে নিয়ে নানা ধরনের গুজব ও মিথ্যা খবরে আরও ভেঙে পড়েছিলেন তিনি।  

Link copied!