ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটাও বাংলাদেশের। মিরাজ ও হাসানের ব্যাটে অস্ট্রেলিয়ার ম্যাচে ফেরার চেষ্টা বৃথা গেছে। সপ্তম উইকেট জুটিতে দুজনে মিলে ১৪৭ বলে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়েছেন। দিনশেষে ৭৩ বলে ৩২ রানে অপরাজিত মিরাজ, ৭৬ বলে ১৩ রানে হাসান। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। লিড হয়েছে ১৫৩ রানের। ইতিহাস বলছে, প্রথম ইনিংসে ১০০ রানের বেশি পিছিয়ে থেকে অস্ট্রেলিয়া সর্বশেষ টেস্ট জিতেছে ১৬ বছর আগে, পাকিস্তানের বিপক্ষে।




































