ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হমলা চলবে। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের 'শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে' বলে দাবি করেছেন তিনি।
আজ রোববার টেলিভশনে দেওয়া বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে।
প্রেসিডেন্ট আরো বলেন, বিপ্লবের নেতার (আয়াতুল্লাহ আলি খামেনি) শাহাদাত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি।


































