১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৮:২১ পিএম
১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রায় ১৮ মাস দায়িত্ব পালন শেষে নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে সকালে পৌঁছান তিনি। এসময় দীর্ঘদিনের সহকর্মীরা ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান।

ইউনূস সেন্টারে পৌঁছে ড. ইউনূস গ্রামীণ সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন কার্যক্রম পুনরায় শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, চলতি মাসের শেষদিকে সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে নিজস্ব বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন ড. ইউনূস।

Link copied!