জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:৪০ পিএম
জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল

জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার বিকেলে স্থানীয় শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে একটি মিছিল বের হয়ে তা শহর প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।

মিছিল শেষে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়।

এ জনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহাবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!