তাজউদ্দীন আহমদের ছোট ভাই আফছার উদ্দিন আর নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০২:৩২ পিএম
তাজউদ্দীন আহমদের ছোট ভাই আফছার উদ্দিন আর নেই

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছোট ভাই এবং সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আহমদ খান (৮১) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বুধবার (১৭ নভেম্বর) ভোরে ঢাকার নিজ বাসায় মারা গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি জানান, তার চাচা ১৯৮৯ সালে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৯৮৭ সালে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। বুধবার বাদ আসর কাপাসিয়ার নিজ গ্রাম দরদরিয়ায় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

জানা যায়, আফসার উদ্দিন ১৯৯৬ ঢাকা বারের সভাপতি ছিলেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ গ্রামের জানাজায় অংশ নেবেন।

এর আগে ঢাকা জজ আদালত প্রাঙ্গণে বুধবার সকাল সাড়ে ১০টায় আফসার উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে আদালতের বিচারক, আইনজীবীসহ রাজনৈতিক নেতারাও অংশ নেন।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, আফসার উদ্দিন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত হন। ১৯৯৬ সালের ২৩ জুন প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। তারা চার বোন ও চার ভাই ছিলেন। তিনি ছিলেন কনিষ্ঠ।

Link copied!