কড়াইল বস্তিতে টিকা দেওয়া হবে আজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৯:৩৪ এএম
কড়াইল বস্তিতে টিকা দেওয়া হবে আজ

আজ (১৬ নভেম্বর) থেকে বস্তিবাসীদের জন্য করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর কড়াইল বস্তি থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হবে।

সোমবার (১৫ নভেম্বর) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) কোভিড টিকা পরিবহনে রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, “আমরা প্রথমে মহাখালীর কড়াইল বস্তি থেকে টিকাদান কর্মসূচি শুরু করব। ওখানে প্রায় তিন লাখ মানুষ বাস করেন। তাদের দিয়েই কর্মসূচি শুরু করা হবে। ধীরে ধীরে অন্যান্য বস্তিতে এ কার্যক্রম শুরু হবে।”

মন্ত্রী আরও জানান, উপস্থিতির ভিত্তিতেই যারা আসবে তাদের অন-স্পটে নিবন্ধন করানো হবে। আমরা আগেও অনেক জায়গায় যারা নিবন্ধন করেনি তাদের এনআইডি অথবা জন্মনিবন্ধনের মাধ্যমেই নিবন্ধন করিয়ে টিকা দিয়েছি।

Link copied!