আমার আরাধ্য ছিল ঘুমের মধ্যে শান্তির মৃত্যু
কিন্তু... আমি এভাবেই কোনো দিন মরতে চাইনি
কীভাবে সমস্ত আলো নিভে গেল, হয়তো দুঃস্বপ্ন!
জীবন-স্বপ্নের অর্ধপথ না পেরোতে—এই অন্ধকার।
বিশাল জগতে শুধু একটি রহস্য যা আমার
লুকানো অন্যায় তা-ও, অনর্থক অপচয়...
ও প্রিয় প্রিমিথিউস, এভাবে কি আচানক মৃত্যু আসে?
তবে সত্যিই ঘুমের মধ্যে শান্তির মৃত্যু চেয়েছিলাম।

![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)















