এক লাড্ডুর দাম ১৯ লাখ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০১:০৫ পিএম
এক লাড্ডুর দাম ১৯ লাখ!

ভারতের হায়দরাবাদের একটি লাড্ডু নিলামে বিক্রি হয়েছে প্রায় ১৯ লাখ রুপিতে। লাড্ডুর নাম ‘বালাপুর গণেশ লাড্ডু’। 

হায়দরাবাদের জনপ্রিয় এই লাড্ডু প্রতিবছরই নিলামের মাধ্যমে বিক্রি হয়। কিন্তু এবার দামের দিক থেকে আগের সব রেকর্ড অতিক্রম করেছে। এ লাড্ডুর দুটি বিশেষত্ব আছে। প্রথমত লাড্ডুটি ২১ কেজি ওজনের এবং দ্বিতীয়ত এটি স্বর্ণখচিত লাড্ডু। 

তেলেঙ্গানার ব্যবসায়ী মারি শশাঙ্ক রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশের বিধানসভার সদস্য রমেশ যাদব দুজনে নিলামে দাম হাঁকিয়ে লাড্ডুটি কিনেছেন ১৮ লাখ ৯০ হাজার রুপিতে।

প্রতিবছর আয়োজন করে নিলামের মাধ্যমে লাড্ডু বিক্রি হয়ে থাকে। এই লাড্ডুর সঙ্গে জড়িয়ে আছে স্থানীয়দের বিশ্বাস। তবে গত বছর করোনা মহামারির কারণে নিলাম অনুষ্ঠিত হয়নি। এর আগে ২০১৯ সালে ১৭ লাখ ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছিল লাড্ডু।

জানা যায়, ১৯৯৪ সালে প্রথম নিলাম অনুষ্ঠিত হয় নিলামে লাড্ডু বিক্রির এ প্রথা। সে বছর প্রথম দাম উঠেছিল ৪৫০ রুপি। নিলামে এই লাড্ডু জিতলে জীবনে সমৃদ্ধি আসে, এমনই বিশ্বাস সাধারণ মানুষের।

Link copied!