কাবাব খেতে সবাই পছন্দ করে। পোলাও, খিচুড়ি, বিরিয়ানির সঙ্গে খুব মজা করে খাওয়া হয় বিফ কাবাব। কিন্তু সঠিক স্বাদ বজায় রেখে এটি রান্না করা বেশ কঠিন। চলুন জেনে নেওয়া যাক বিফ কাবাব তৈরির সহজ রেসিপি-
যা যা লাগবে
- গরুর মাংস আধা কেজি
- পেঁয়াজ কুচি বেরেস্তা ৩ চা চামচ
- আদা কুচি ১ চা চামচ
- শুকনা মরিচ ১ চা চামচ
- দারুচিনি ২টি
- এলাচ ৩টি
- হলুদের গুঁড়া- ১ চা চামচ
- টালা জিরার গুঁড়া ১ চা চামচ
- লবণ স্বাদমতো
- টমেটো সস ১ টেবিল চামচ
- লেবুর রস ১ টেবিল চামচ
- পাউরুটি ৩ টুকরা
- ডিম ১টি
- তেল আধা কাপ।
যেভাবে বানাবেন
একটি হাঁড়িতে মাংস ও সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মাংস সেদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিন। পাউরুটি ভিজিয়ে পানি ঝরিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিন। লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা আর ডিম দিয়ে ভালোভাবে মেখে কাবাবের আকৃতিতে গড়ে নিন। এরপর ডুবোতেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।







































