আম–লিচুর পুডিংয়ের রেসিপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৯:৪৭ পিএম
আম–লিচুর পুডিংয়ের রেসিপি

আম আর লিচুর সময় এখন। এই দুটি ফল দিয়ে বানাতে পারেন আম, লিচুর পুডিং। 

উপকরণ
সাবুদানা আধা কাপ

লিচুর জুস বা পানি ৩ কাপ

ক্রিম ১ কাপ

চিনি ৪ টেবিল চামচ (জুসের বদলে যদি শুধু পানি ব্যবহার করেন, তবে স্বাদমতো চিনি বাড়িয়ে দেবেন)

মিষ্টি লিচু ১০-১২টি (খোসা ও বিচি ছাড়িয়ে দুই টুকরা করা)

পাকা আম ১ কাপ


প্রণালি
প্রথমে সাবুদানা ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।

একটি পাত্রে লিচুর জুস, ক্রিম, ভেজানো সাবুদানা, চিনি ও আমের মণ্ড খুব ভালো করে মিশিয়ে নিন।

চিনি গলে পানির সঙ্গে মিশে গেলে নেড়ে ঠান্ডা করে নিন।

লিচুর টুকরাগুলো মিশিয়ে ফ্রিজে রেখে দিন। এবার সাজিয়ে পরিবেশন করুন।

Link copied!