তাসের ৫২টি কার্ড থাকে। সেই কার্ডের রাজা ৪টি রাজা আছেন। ‘কিং অব স্পেডস’, ‘কিং অব ক্লাবস’ ‘কিং অব ডায়মন্ডস’ এবং ‘কিং অব হার্টস’। ৪ রাজার ক্ষমতাই সর্বোচ্চ। খেলায় বাজিমাত করে দেয়। কিন্তু কখনও খেয়াল করছেন, ‘কিং অব হার্টস-এর যে রাজা রয়েছে তার কোনো গোঁফ নাই! কেন নেই তা ভেবেছেন কখনও। রহস্যটা জানতে একটু পেছনে যেতে হবে।
তাসের এই রাজারা প্রাচীনকালের ৪ মহান রাজাকে প্রতিনিধিত্ব করে। প্রচলিত ধারণা অনুযায়ী, কিং অব স্পেডস-এ যার ছবি রয়েছে, তিনি হচ্ছেন ইজরায়েলের রাজা ডেভিড, কিং অব ক্লাবস-এ যিনি রয়েছেন তিনি ম্যাসিডোনিয়ার রাজা সিকন্দর দ্য গ্রেট, কিং অব ডায়মন্ডস কার্ডে যে রাজার ছবি রয়েছে, তিনি হচ্ছেন রোম সম্রাট অগাস্টাস সিজার এবং কিং অব হার্টস-এ যে রাজা রয়েছেন তিনি ফ্যাঙ্ক রাজা শার্লেম্যান।

দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানায়, তাসে ডায়মন্ড, হার্ট, স্পেড এবং ক্লাব প্রতীক প্রথম ব্যবহার শুরু হয় ষোড়শ শতকে। যা ব্যবহার করেন এক ফরাসি ব্যক্তি। এরপর অষ্টাদশ শতকের শেষের দিকে তাসের কার্ডের নকশাগুলো আবারও করা হয়। তখনই ‘কিং অব হার্টস’-এর ছবিতে গোঁফ বাদ দেন শিল্পী। ধারণা করা হয়, ভুলবশতই ওই সময় ‘কিং অব হার্টস’-এর ছবিতে রাজার গোঁফ দেননি শিল্পী। তার এই ভুলকেই পরের প্রজন্ম এগিয়ে নিয়ে গেছে। মানে গোঁফ ছাড়াই কিং অব হার্টস-এর ছবিতে রাজাকে নিয়ে খেলায় মেতেছেন তারা। যা পরে আর পরিবর্তনও করা হয়নি।
আরও একটি কাহিনি প্রচলিত রয়েছে। ফ্যাঙ্কদের রাজা শার্লেম্যান দেখতে সুদর্শন ছিলেন। নিজের রূপের আলাদা পরিচিতির জন্য তিনি গোঁফ কেটে রাখতেন। তাই রাজা শার্লেম্যানকে নিয়ে বানানো ‘কিং অব হার্টস’-কার্ডটি গোঁফ দেননি শিল্পী। রাজার সুদর্শন চেহারা ফুটিয়ে তুলেছেন গোঁফহীন এই কার্ডটিতে।







































