রিয়াদে বৈঠক করবে মক্কা চুক্তির দেশগুলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ১১:৩৪ পিএম
রিয়াদে বৈঠক করবে মক্কা চুক্তির দেশগুলো

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তির একটি কমিটি সোমবার রিয়াদে বৈঠক করবে। এতে তুরস্কের কয়েকজন মন্ত্রীও অংশ নেবেন বলে রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের নেতা রবিবার ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন। হুতিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ড দখলের লক্ষ্যেই এ অভিযান শুরু করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, হুতিদের হামলার পর ইরান তাদের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে। চলতি সপ্তাহে রিয়াদে মক্কা প্রতিরক্ষা চুক্তির কমিটির বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে।

তুরস্কের বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈঠকে অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টার অগ্রগতি নিয়ে আলোচনা হবে।’

বিবৃতিতে বলা হয়, চুক্তির কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন। পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন।

Link copied!