বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। আবারও বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো। বিশ্বে টিকা কার্যক্রম চললেও মৃত্যু ও সংক্রমণ এখনও শূন্যের কোঠায় আনা সম্ভব হয়নি।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বেমৃত্যু হয়েছে আরও ৫ হাজার ২২৩ জনের এবং শনাক্ত হয়েছে ৩ লাখ ২৮ হাজার ৫৯ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৪৮ লাখ ২ হাজার ২০৪ জন এবং মৃত্যু হয়েছে সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৬৯ হাজার ৮৮৫ জনে।
সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ১৫ হাজার ৩০৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ৫৭ হাজার ৮২৪ জনের। ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪২ লাখ ১ হাজার ৩৫৭ জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ১০০ জনের। ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হন ২ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৫ হাজার ৮৮৪ জনের।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৮ লাখ ৯ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার ৫৭১ জনের।
এছাড়াও বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৮ জনে। একই সঙ্গে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৮৯ জনের। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৯৮১ জনে।
এর আগে সোমবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৬৬৮ জনের এবং শনাক্ত হন ৩ লাখ ১৮ হাজার ৪৯৬ জন।




































