বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু বেড়েছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১০:২০ এএম
বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু বেড়েছে

বিশ্বজুড়ে করোনা মহামারির তাণ্ডব চলছে। দৈনিক মৃত্যু কখনো বাড়ছে তো কখনো কমছে। গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৩২ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। এই নিয়ে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, শনিবার (২৩ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ২৯ হাজার জন এবং মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৫৩ হাজার ৩২৭ জনের। এর মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ কোটি ৮ লাখের বেশি মানুষ।

সংক্রমণ ও মৃত্যু তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার এবং মৃতের সংখ্যা ৭ লাখ ৫৫ হাজার ৬৪৭।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৭৪২ জনের।

এরপর ব্রাজিলে শনাক্ত হয়েছে ২ কোটি ১৭ লাখ ১১ হাজার এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ২১১ জন।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে, যা গত দেড় বছরের মধ্যে দৈনিক সর্বনিম্ন মৃত্যু। এদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী। 

এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০৫। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের। নতুন ২৩২ জন নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯।

এর আগে শুক্রবার (২২ অক্টোবর) বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ছিল ৭ হাজার ১৮৬ জন এবং নতুন আক্রান্ত হন ৪ লাখ ৬১ হাজার ৩১১ জন।

Link copied!