• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

সংকট নিরসনে যুক্তরাষ্ট্র-তালেবান বৈঠক শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৯:৩৩ পিএম
সংকট নিরসনে যুক্তরাষ্ট্র-তালেবান বৈঠক শুরু

আফগানিস্তান পরিস্থিত নিয়ে কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসেছে মার্কিন ও তালেবান প্রতিনিধিরা। একে ‘সম্পর্কের নতুন অধ্যায়ের’ সূচনা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

শনিবার ও রবিবার দুদিন ধরেই নানা ইস্যুতে আলোচনা করবেন তালেবানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এতে মানবিক সহায়তা বিষয়ের সঙ্গে শান্তিচুক্তির ইস্যুও আলোচনা হচ্ছে বলে জানান আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি।

এছাড়াও বৈঠকের প্রথম দিনে আফগান প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফেরত দিতে আহ্বান জানিয়েছে তালেবান নেতারা। পাশাপাশি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের জন্য করোনাভাইরাসের টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান মোল্লা আমির খান।

১৫ আগস্ট কাবুল দখলের পর এটিই তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। আগামীতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গেও তালেবানের বৈঠক হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!