• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তুরস্কের সহায়তা চাইল তালেবান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৫:৩৯ পিএম
তুরস্কের সহায়তা চাইল তালেবান

আফগানিস্তান থেকে বিদেশী সেনা প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণে তুরস্কের কাছে সহায়তা চেয়েছে তালেবান। রয়টার্স জানায়, হামিদ কারজাই বিমানবন্দরে প্রযুক্তিগত ও নিরাপত্তা সহায়তা দিতে তুরস্কের প্রতি আহ্বান জানানো হয়।

তুর্কি কর্মকর্তা জানান, সহায়তা চাইলেও তুরস্কের সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহারের জন্যেও আঙ্কারার ওপর জোর দিচ্ছে তালেবান নেতারা। আগস্ট মাসের মধ্যেই সেনা প্রত্যাহারের সময়সীমা বেধে দিয়েছে গোষ্ঠীটি।

শর্তসাপেক্ষ তালেবানদের এই সহায়তা দিতে আঙ্কারা রাজি হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা। কেননা মুসলিমপ্রধান দেশ হলেও আফগানিস্তানে ন্যাটোর সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়েছিল তুরস্ক। তাই এখনও কাবুল বিমানবন্দরে কয়েকশ তুর্কি সেনা মোতায়েন রয়েছে। যদিও দ্রুত সময়েই তাদের প্রত্যাহার করা হবে বলে জানান কর্মকর্তারা।

১৫ আগস্ট প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের পতনের মাধ্যমে ২০ বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান বিদ্রোহীরা। বিভিন্ন দেশ তালেবান সরকারকে সহায়তা না দেওয়ার ঘোষণা দিলেও তুরস্ক এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি।

এর আগে প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগান জানান, তালেবানেরা রাজি থাকলে বিমানবন্দরে সেনা মোতায়েন রাখতে চান তিনি। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!