• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

চীনের পাঠ্যক্রমে প্রেসিডেন্ট ‘শি জিনপিংয়ের ভাবনা’!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৭:০০ পিএম
চীনের পাঠ্যক্রমে প্রেসিডেন্ট ‘শি জিনপিংয়ের ভাবনা’!

কিংবদন্তী রাষ্ট্রনায়ক আর কালজয়ী নেতা কিংবা ব্যক্তিত্বের জীবন-দর্শন অনেক দেশেই পাঠ্যবস্তু। তবে জাতীয় পাঠ্যসূচীতে ক্ষমতাসীন প্রেসিডেন্টের ‘ভাবনা’ অন্তর্ভুক্ত করার ঘটনা বিরল।

এবার চীনে দেখা গেল এমন অভূতপূর্ব ঘটনা। দেশটির জাতীয় পাঠ্যক্রমে যুক্ত হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাজনৈতিক আদর্শের পরিচিতি। পাঠ্যবইয়ের ‘শি জিনপিংয়ের ভাবনা’ শিরোনামের এই অধ্যায়টি শিশু-কিশোরদের মাঝে মার্কসবাদী চিন্তাদর্শ প্রতিষ্ঠা করতে সাহায্য করবে – এমনটাই দাবি করছে চীনের শিক্ষা মন্ত্রণালয়।

বিবিসি জানায়, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ানো হবে এই রাজনৈতিক দর্শন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির ভূমিকার পরিচয় করিয়ে দিতেই যেন এই প্রচেষ্টা।

আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, পরবর্তী প্রজন্মের রাজনীতিতে “সমাজতন্ত্রের নৈতিক, বুদ্ধিবৃত্তিক, ও নান্দনিক চর্চা” ছড়িয়ে দিবে এই পাঠ্যক্রম।

এর আগে ২০১৮ সালে, চীনের সংবিধানেও “শি জিনপিংয়ের ভাবনা” অন্তর্ভুক্ত করা হয়। এই “শি জিনপিং ভাবনার” ১৪টি মূল নীতি রয়েছে যা কমিউনিস্ট আদর্শের উপরেই বিশেষ জোর দেয়।

এছাড়াও নতুন এই পাঠ্যে ‘সমাজ ‘সংস্কার’, ‘উন্নয়নের নতুন ধারনা’, ‘মানুষ ও প্রকৃতির শান্তিপূর্ণ সহবাস’ ‘জনগণের ওপর সরকারের কর্তৃত্ব’, ‘দ্বিরাষ্ট্র নীতি’ এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Link copied!