ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সব পথ বন্ধ হয়ে যাওয়ার পর অবশেষে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আলজাজিরার বরাত দিয়ে নিরাপত্তা সূত্র জানাচ্ছে, শেষ ২৪ ঘণ্টায় উভয় পক্ষ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় যে আর কোনো আলোচনার সুযোগ নেই।
শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে ইসরায়েলের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জারি করা হয়েছে জরুরি সতর্কবার্তা।
এর আগে সংঘাত এড়াতে শেষ মুহূর্তের কূটনৈতিক তৎপরতায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছিলেন। কিন্তু সেই প্রচেষ্টাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বর্তমান পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন আন্তর্জাতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহল।
সূত্র: আলজাজিরা, এপি




































