সোমবার মোহন রায়হানকে দেওয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০২:১৮ পিএম
সোমবার মোহন রায়হানকে দেওয়া হবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

কবি মোহন রায়হানকে আগামী সোমবার (২ মার্চ) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ প্রদান করা হবে। শনিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুরস্কার ঘোষণার পরপরই বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ সমালোচনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান স্থগিত রেখে উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই অভিযোগগুলো খতিয়ে দেখতে গত শুক্রবার একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।

পর্যালোচনা শেষে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে পুরস্কার প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আগামী সোমবার বেলা ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হবে।

Link copied!