সঠিকভাবে হাত ধোয়ার ৫ ধাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৩:১৪ পিএম
সঠিকভাবে হাত ধোয়ার ৫ ধাপ

স্বাস্থ্য সুরক্ষায় সবচেয়ে উত্তম পদ্ধতিগুলোর অন্যতম হলো হাত ধোওয়া। হাত ধোয়ার প্রয়োজনীয়তা জানাতে এবং সঠিক উপায়ে হাত ধোয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস।

১৫ অক্টোবর প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। এই বছরও দিবসটি পালিত হচ্ছে। যার  প্রতিপাদ্য হচ্ছে, ‘আওয়ার ফিউচার ইজ অ্যাট হ্যান্ড, লেটস মুভ ফরোয়ার্ড টুগেদার’ অর্থাৎ ‘আমাদের হাতে আমাদের ভবিষ্যৎ, চলো একসঙ্গে এগিয়ে চলি’।

হাত দিয়ে আপনি চোখ, নাক, ও মুখ স্পর্শ করেন, খাবার ও পানীয় তৈরি করেন বা পান করেন, দূষিত তল বা জিনিস স্পর্শ করেন, নাক ঝাড়েন, হাতে কাশেন বা হাঁচি দিচ্ছেন এবং তারপর অন্য ব্যক্তির হাত বা সাধারণ জিনিসপত্র স্পর্শ করেন। তাই হাত দিয়ে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি।

সুস্থ থাকার জন্য কখন ও কীভাবে হাত ধোয়া উচিত তা জানা প্রয়োজন। সঠিকভাবে হাত ধোয়ার উপায় নিয়ে সচেতনতা বাড়ানোও এই দিবসটির উদ্দেশ্য। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সঠিক উপায়ে আপনার হাত ধোওয়ার জন্য পাঁচটি ধাপ অনুসরণ করুন।

  • পরিষ্কার পানি (গরম বা ঠাণ্ডা) দিয়ে আপনার হাত ভিজিয়ে নিন।
  • হাতে সাবান লাগিয়ে ভালোভাবে ঘষে আপনার হাতে সাবানের ফেনা করুন। আপনার হাতের পৃষ্ঠদেশ, আঙুলের মাঝে এবং নখের নিচে ফেনা করুন।
  • অন্তত ২০ সেকেন্ডের জন্য আপনার হাত ঘষুন।
  • পরিষ্কার পানি দিয়ে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন।
  • পরিষ্কার তোয়ালে দিয়ে বা বাতাসে আপনার হাত শুকিয়ে নিন।

হাত পরিস্কারে সাবান ও পানি ব্যবহার করতে না পারলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন যাতে কমপক্ষে 60% অ্যালকোহল থাকে।

Link copied!