ঈদের পর চড়া মুরগি ও সবজির দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ১২:৫৮ পিএম
ঈদের পর চড়া মুরগি ও সবজির দাম

কাঁচাবাজারগুলো। তবে উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজধানীর বাজারে সোনালি মুরগি ও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়েছে।

 বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার ও হাতিরপুল বাজার ঘুরে বাজারদরের এই চিত্র।

বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগে যে সোনালি মুরগি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। গতকাল তা কেজিতে ৪০ টাকা বেড়ে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে ব্রয়লার মুরগির দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এ ছাড়া লেয়ার মুরগি বাজারে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

ঈদের পর বাজারে সবজির দামও বেশ চড়া। হাতিরপুল বাজারে গতকাল কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। যা ঈদের আগে ছিল ১৬০ টাকা। একইভাবে দাম বেড়েছে কাঁচা পেঁপেরও। আগে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হওয়া পেঁপে গতকাল বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

এ ছাড়া বাজারে অন্যান্য সবজির মধ্যে টমেটো ১৪০ টাকা কেজি, ঝিঙ্গা ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, গোল বেগুন ৮০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।

তবে তুলনামূলক কিছুটা কম দামে বিক্রি হচ্ছে লাউ ও পটোল। বাজারে প্রতি কেজি পটোল ৬০ টাকা, প্রতি পিস লাউ ৫০ থেকে ৬০ টাকা এবং প্রতি হালি লেবু ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, ঈদের রেশ না কাটায় গতকাল মাছের বাজার প্রায় ক্রেতাশূন্য দেখা গেছে। ক্রেতা না থাকায় বাজারের অনেক মাছের দোকানই ছিল বন্ধ।

বাজারে আসা সীমিত সংখ্যক দোকানের তথ্য অনুযায়ী, বড় আকারের রুই মাছ ৪৫০ টাকা কেজি এবং ছোট সাইজের রুই ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বড় সাইজের টেংরা মাছের কেজি সাড়ে ৬০০ টাকা এবং মাঝারি আকৃতির টেংরা ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া পাঙ্গাশ ও তেলাপিয়া মাছের দাম চড়েছে প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায়।

Link copied!