ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে অফিসের কাজ করতে হচ্ছে। কাজের ব্যস্ততায় একটু রিলাক্স করার কথাও ভুলেই যাওয়া হয়। করোনার সময়ে অনেকে বাড়িতে বসে অফিসের কাজ করছেন। বাড়ির সোফা বা খাটে বসেই দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে। এই সময় ঘাড় গুঁজে কাজ করতে হয়। দীর্ঘ সময় একই ভঙ্গিতে কাজ করলে ঘাড় ও পিঠে প্রচণ্ড ব্যথা হয়। প্রাথমিক পর্যায়ে এই ব্যথা কমে গেলেও ধীরে ধীরে এটি প্রচণ্ড আকার ধারণ করবে।
ঘাড় ও পিঠের এই ব্যথা কিন্তু আপনাকে দীর্ঘ সময় পর্যন্ত ভোগাবে। তাই আগেই সতর্ক হতে হবে। কাজের ফাঁকে নিয়মিত কিছু স্ট্রেচিং করলেই ব্যথা অনেকটা কমে যাবে। আরামও পাবেন। ৩টি উপায়ে স্ট্রেচিং করে নিতে পারেন।
প্রথম উপায়
কনুই সোজা রেখে হাত দুটি ওপরে তুলুন। হাতের আঙুলগুলো পরস্পরের পরস্পরের সঙ্গে জুড়ে দিন।আঙুল জড়ানো দুই হাত ঘোরান। খেয়াল রাখুন যেন হাতের তালুর অভিমুখ হয় ঘরের ছাদের দিকে। এভাবে কিছুক্ষণ থাকুন। নাক দিয়ে জোরে জোরে নিশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন।
দ্বিতীয় উপায়
একটি চেয়ারে সাইড করে বসুন। এবার হাতের তালু দুটো চেয়ারে পিঠ রাখার জায়গায় রাখুন। বুকের ছাতি ওঠান। কিন্তু কাঁধ যেন পেছন দিকেই থাকে। এবার কাঁধের হাড় দুটি একসঙ্গে চাপ দিতে থাকুন। পেটের তলদেশ দিয়ে আস্তে আস্তে চেয়ারের দিকে ফিরুন।
তৃতীয় উপায়
চেয়ারের দুই পাশে হাতের তালু দুটি রাখুন। এরপর আঙুলগুলো তুলে ধরুন। খানিকটা পিছিয়ে যান। যাতে শরীরের পশ্চাদ্দেশকে একটু ওপরে ওঠানো যায়। হাত দুটি এই অবস্থায় উত্থিত রাখুন। কনুই প্রসারিত রাখুন। এই ভঙ্গিতে সামনের দিকে তাকান।
সূত্র: এম পার্সেন্ট







































